ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময়: ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, বরং এটি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্যও একটি বড় হুমকি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন’ আয়োজিত রোহিঙ্গা সংকটের চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। এই দীর্ঘস্থায়ী সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতা এবং জাতিসংঘের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।

এ সময় তিনি নিরাপদ ও মর্যাদাপূর্ণ উপায়ে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়টি বিশ্বমঞ্চে আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময়: ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬