ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির রাজ্যেই ঘুষখোর সবচেয়ে বেশি!

  • আপডেট সময়: ০৫:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ১৩৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটেই সবচেয়ে বেশি ঘুষখোর সরকারি কর্মকর্তা রয়েছেন। ভারতের সম্প্রতি এক সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে।

একমাস আগেই গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে তার সরকার লড়বে। ঘুষখোর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গুজরাটে গত পাঁচ বছরে ঘুষ নেয়ার দায়ে অন্তত ১১২৭ জন অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে।

গুজরাটে ঘুষ গ্রহণের শীর্ষে রয়েছে আমেদাবাদ শহর। এই শহরে ১৪ শতাংশ অর্থাৎ প্রায় ১৬১ জন সরকারি কর্মকর্তাকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এক বছরে সর্বোচ্চ গ্রেপ্তারের সংখ্যাতেও এগিয়ে আহমেদাবাদ। ২০১৫ সালে ৪৯ জন সরকারি কর্মকর্তাকেকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপরই তালিকায় রয়েছে ভদোদরা। সেখানে গ্রেপ্তারির সংখ্যা ৮৮। সুরাট আছে তিন নম্বরে। সেখানে ঘুষ নেওয়ার অপরাধে এখন পর্যন্ত ৮১ জন সরকারি কর্মকর্তাকেকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী বিজয় রূপানির বাসস্থান থেকে ৫৮ জন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গান্ধীনগরে ঘুষ গ্রহণের দায়ে গ্রেপ্তার করা হয়েছিলো ৪৯ জনকে।

আবার গ্রেপ্তার হওয়া অফিসারদের মধ্যে অন্তত ১০ শতাংশ প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছেন। বাকিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে গুজরাট সরকার। গত পাঁচ বছরে সরকারি কর্মকর্তাদের ঘুষ খাওয়ার সংখ্যা ৩ কোটি ‌২৩ লাখ।‌ কেউ কেউ আবার ২০০০ কিংবা ১৩০০ টাকা ঘুষ নিতে গিয়েও ধরা পড়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মোদির রাজ্যেই ঘুষখোর সবচেয়ে বেশি!

আপডেট সময়: ০৫:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯