ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিমদের গরু কুরবানি দিতে নিষেধ করলেন মন্ত্রী!

  • আপডেট সময়: ১০:০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ১৪৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় মুসলিমদের গরু কুরবানি দিতে নিষেধ করলেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। এ কারণ হিসেবে তিনি বলেন, গরু কুরবানি দিলে হিন্দু ভাবাবেগে আঘাত করা হবে। কারণ তারা গরুকে দেবতা হিসেবে পূজা করে থাকে। সুতরাং একটি বিরাট অংশের মানুষের ভাবাবেগে আঘাত দিয়ে গরু কুরবানি করা উচিত নয়। তাই ঈদুল আজহায় মুসলিমদের ছাগল কুরবানি দেওয়া উচিত বলে মনে করেন মাহমুদ।

টিআরএস বা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সদস্যপদ গ্রহণের অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঈদে গরু কুরবানি দেওয়াকে কেন্দ্র করে তেলেঙ্গানায় কোনো অশান্তি ও অপ্রীতিকর পরিস্থিতি চান না বলে জানিয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গরু কুরবানিকে কেন্দ্র করে রাজ্যে কোথাও যদি অশান্তি হয় তাহলে পুলিশ তা কড়া হাতে দমন করবে।

এদিন রাজ্যে সম্প্রীতির উদারহণ হিসেবে ঐতিহাসিক চার মিনারের কথা উল্লেখ করেন মাহমুদ আলী। তিনি বলেন চারমিনার হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিস্টানদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক। চার মিনারের চারটি পিলার এই চার ধর্মের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে বলে বার্তা দেন তিনি। সূত্র: জিনিউজ

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মুসলিমদের গরু কুরবানি দিতে নিষেধ করলেন মন্ত্রী!

আপডেট সময়: ১০:০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯