ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ স্কচটেপে বাঁধা অবস্থায় এক্সপ্রেসওয়ে মরদেহ উদ্ধার

  • আপডেট সময়: ১০:১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপে মুখবাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার পরনে ছিল সিএনজিচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সকাল পৌনে ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, তার গায়ে সিএনজিচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের পোশাক ছিল। মুখে সাদা টেপ লাগানো ছিল। আমরা ধারণা করছি, তাকে হত্যার পর দুর্বৃত্তরা রাতে বা ভোরের কোনো একসময় মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে।

ওসি ফরিদুল ইসলাম বলেন, পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরা আছে। আমরা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করবো। এতে মরদেহটি কখন, কীভাবে সেখানে আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

মুখ স্কচটেপে বাঁধা অবস্থায় এক্সপ্রেসওয়ে মরদেহ উদ্ধার

আপডেট সময়: ১০:১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬