ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময়: ০৬:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯
  • ২৩৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক :মাগুরার বরিশাট এলাকায় সড়ক দুর্ঘটনায় রতন আলী (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার রাতে মাগুরা-শ্রীপুর সড়কের বরিশাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন। ওসি বলেন, রতন আলী ও একই এলাকার হোসেন আলীর পুত্র আবু জাফর এবং তমসেল হোসেনের পুত্র বিল্লাল হোসেন সোমবার রাতে নিজ বাড়ি থেকে মোটরসাইলেযোগে চরমোনাইপীরের ওয়াজ শুনতে মাগুরা যাচ্ছিলেন। রাত ৯ টার দিকে বরিশাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী তিনজনই গুরুতর জখম হন। আহত অবস্থায় রাতে তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হলে রতন আলী ও বিল্লাল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং আবু জাফরকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রতন আলী মারা যান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময়: ০৬:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯