এস এম তাজাম্মুল,নিজস্ব প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর শারীরিক সুস্থতা কামনায় যৌথ দোয়া মাহফিল করেছে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপি। উপজেলা বিএনপির রাজপথের এ নেতার স্পর্শকাতর অপারেশন জনিত সুস্থতা কামনায় মশিউর রহমান জেলা অডিটোরিয়াম বুধবার আসর বাদ আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক (সাবু)।
সাবেক এ ছাত্রনেতার পাশাপাশি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড শহীদ মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির এ্যাড মকবুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। অসুস্থ্য থাকা সকল নেতা কর্মীদের জন্য এ দোয়া মাহফিলে বিশেষ ভাবে দোয়া কামনা করা হয়। মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল হাই,আবুবকর সিদ্দিক,বাবু সন্তোষ স্বর, এ্যাড আঃ গফুর,আব্দুর রাজ্জাক,যুবদলের সাইদুল ইসলাম প্রমূখ।
ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর বড় পূত্র সন্তান শরীফ তোহা সহ উপজেলা ও পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারন এ দোয়া মাহফিলে অংশ নেই।
সবকিছু স্বাভাবিক থাকলে চলতি মাসের ২২ তারিখ সকাল ৭টায় অপারেশন হবে বলে চলতি এ প্রতিবেদনে মণিরামপুর সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু।


























