ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বর্ষণে চীনে বন্যায় ৬১ জনের প্রাণহানি

  • আপডেট সময়: ০৮:০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯
  • ১৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে চীনে বন্যায় ৬১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আরও তিন লাখ ৫৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

দেশটির উদ্ধারকর্মীরা জানিয়েছেন, চলতি সপ্তাহে ভারী বর্ষণের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১১ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্যার কবলে পড়া পাঁচ লাখ ৯৪ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।

এ ছাড়া বন্যায় প্রায় চার লাখ ৬৯ হাজার ৩০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে দেশের অর্থনীতির দুই দশমিক তিন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলেও জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, গত ৬ জুলাই থেকে জিয়াংশির ২৯টি নদীর পানি বিপদসীমার মাত্রা অতিক্রম করেছে।

চীনের আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, দক্ষিণের ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ১০ দিনের মধ্যে নদীর পানি বিপদসীমার ৩০-৭০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

এদিকে জিয়াংশি প্রাদেশিক আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে টানা মঙ্গলবার পর্যন্ত চলবে। এতে বন্যা পরিস্থিতি আর অবনতি হতে পারে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভারী বর্ষণে চীনে বন্যায় ৬১ জনের প্রাণহানি

আপডেট সময়: ০৮:০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯