লোকসমাচার ডেস্ক : সাত বছরেই দুই ভাই দুধ বেচে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন। ভারতের মধ্যপ্রদেশের মোরিনা জেলার ওই দুই ভাইরা হলেন দেবেন্দ্র গুরজার (৪২) ও জয়বীর গুরজার (৪০)। তবে তারা ধরা পড়েছেন পুলিশের জালে।
কারণ তারা ভেজাল দুধের ব্যবসা করতো। তাদের তৈরি এ দুধের অন্যতম উপকরণ হল শ্যাম্পু, রং, ডিটারজেন্ট, রিফাইন্ড তেল।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, একসময় দুই ভাইয়ের একটা মোটরসাইকেল ছিল। বাইকে চড়ে ক্যানে করে বাড়ি বাড়ি দুধ সরবরাহ করত তারা। পরে তারা ভারতীয় মূল্যে দুই কোটির মিল্ক চিলিং প্লান্ট, মিল্ক ট্যাংকার, তিনটি বাংলো, একাধিক এসইউভি গাড়ি আর কয়েক বিঘা জমির মালিক হয়েছে।
জানা গেছে তাদের তৈরি দুধ মধ্যপ্রদেশ ছাড়াও হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ ও রাজস্থানের নামী দুধ কোম্পানিতে সরবরাহ করা হতো।


























