ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বন্যা : ১০০ জনের প্রাণহানি; চার লক্ষাধিক গৃহহীন

  • আপডেট সময়: ০৩:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯
  • ১৩৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ভারতে চার রাজ্যের বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বন্যার জেরে মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু ও কেরালা রাজ্যে ইতোমধ্যে মারা গেছেন প্রায় ১০০ জন। বাস্তুচ্যুত হয়ে পড়েছের চার লাখেরও বেশি মানুষ। ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে নেমেছেন বলে জানা গেছে।

জানা গেছে, এই বন্যায় সবচেয়ে খারাপ অবস্থা কেরালার ওয়ানাডের। শুধুমাত্র কেরালায় গত তিন দিনে মৃত্যু হয়েছে প্রায় ৫০ জনের। এক লাখেরও বেশি মানুষকে রিলিফ ক্যাম্পে সরানো হয়েছে। কোচিন এয়ারপোর্টে বিমান ওঠা-নামা বন্ধ রয়েছে। ওয়ানাড ও মালাপ্পুনরমে একের পর ধসের ঘটনা উদ্বেগ আরও বাড়িয়েছে। মালাপ্পুেরমে ৪০ জন ধসের নীচে আটক বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে, মহারাষ্ট্রে একাধিক জেলা ভারী বৃষ্টির কারণে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। গত কয়েকদিন এখানে মৃত্যু হয়েছে অন্তত ২৮ জনের। বহু বাড়ি এমনকি ফ্লাইওভারও ডুবে আছে জলের তলায়। কর্নাটকের উপকূলবর্তী এলাকাও প্লাবিত। বন্যা প্লাবিত এলাকার জন্য বিশেষ ত্রাণ ঘোষণা করতে ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ভারতে বন্যা : ১০০ জনের প্রাণহানি; চার লক্ষাধিক গৃহহীন

আপডেট সময়: ০৩:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯