ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে তথ্য পাচার: যশোরের সেই পুলিশ কনস্টেবল ফের রিমান্ডে

  • আপডেট সময়: ১০:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
  • ১৫১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,প্রতিনিধি : বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে পুলিশ কনস্টেবল দেবপ্রসাদ সাহাকে আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দ্বিতীয় আদালত) মো. সাইফুদ্দিন হুসাইন এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশের মুখপাত্র মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি জানান, দেবপ্রসাদকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর পুলিশ আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে পাঁচদিন মঞ্জুর করা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য সোমবার পুনরায় সাতদিন রিমান্ডের আবেদন জানানো হয়।

জানা গেছে, আসামি দেবপ্রসাদ সাহা ঢাকার উত্তরা ১ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল। সেই সুবাদে ২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত ছিলেন।

বেনাপোলে কর্মরত থাকা অবস্থায় ভারতের অনেকের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন দেবপ্রসাদ। তিনি যখন-তখন নোম্যানসল্যান্ড অতিক্রম করে ভারতে যাওয়া-আসা করতেন।

ইমিগ্রেশনে দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর অফিস সহকারী আবু হানজালা রানা ও সৈনিক শাহনেওয়াজ শাহিনের সঙ্গে তার পরিচয় এবং সুসম্পর্ক গড়ে ওঠে। এরা দু’জন বেনাপোলে মাঝে মধ্যে এসে ভারতের এস চক্রবর্তী ও পিন্টু নামে দুইজনের কাছে বাংলাদেশের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন।

গত ১৬ ডিসেম্বর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ এনে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান কনস্টেবল দেবপ্রসাদ সাহার বিরুদ্ধে ওই থানায় একটি মামলা করেন। পরে ১৭ ডিসেম্বর সকালে বেনাপোল বন্দর থানার পুলিশ দেবপ্রসাদ সাহাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভারতে তথ্য পাচার: যশোরের সেই পুলিশ কনস্টেবল ফের রিমান্ডে

আপডেট সময়: ১০:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯