ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভটভটি উল্টে গৃহবধূর মৃত্যু

  • আপডেট সময়: ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
  • ২১১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নওগাঁর মান্দায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা পড়ে আকলিমা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নিচ মহানগর গ্রামের কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। আকলিমা খাতুন রাজশাহী জেলার তানোর থানার মালশিরা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, আকলিমা খাতুন পরিবারসহ ঈদের আনন্দে আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। দেলুয়াবাড়ীতে এসে ভটভটি যোগে বাড়িতে ফেরার জন্য চৌবাড়িয়ার ভটভটিতে উঠেছিলেন। মাঝপথে দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া সড়কের নিচ মহানগর গ্রামের কবরস্থানের পাশে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে যায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই আকলিমার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগে নিহতের আত্মীয়-স্বজনরা মরদেহ নিয়ে চলে যায়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নোয়াখালীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার

ভটভটি উল্টে গৃহবধূর মৃত্যু

আপডেট সময়: ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯