ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িমারীতে গুজব ছড়িয়ে পুড়িয়ে হত্যা: আরও ১ জন গ্রেফতার

  • আপডেট সময়: ১২:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
  • ১৬১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে গণপিটুনি দিয়ে শহিদুন্নবী জুয়েলকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় আয়নাল হোসেন (২৮) নামে এজাহারভুক্ত আরও এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ পর্যন্ত মোট ৪৫ জন গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

গ্রেফতার আয়নাল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর এলাকার আসার উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওমর ফারুক জানান, মো. সাহিদুন্নবী জুয়েল হত্যার ঘটনায় দায়ের করা ৩ মামলার মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভাঙচুর ও লুটপাট মামলার এজাহারনামীয় আসামি আয়নালকে সোমবার রাতে বুড়িমারী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে হত্যা মামলায় ১৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। যার মধ্যে মূলহোতা বুড়িমারী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন ওরফে হোসেন ডেকোরেটর এবং মসজিদের খাদেম জোবেদ আলীসহ ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি।

এর আগে গত ২৯ অক্টোবর রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হামলার ঘটনা ঘটে। নিহত যুবক সাহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্র ছিলেন। গত বছর চাকরিচ্যুত হওয়ায় কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি পাটওয়ারীর, অভিযোগ রাশেদ খাঁনের

বুড়িমারীতে গুজব ছড়িয়ে পুড়িয়ে হত্যা: আরও ১ জন গ্রেফতার

আপডেট সময়: ১২:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০