ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচনে অনিয়ম: ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের

  • আপডেট সময়: ০৭:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৯৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন বয়কট করা ক্লাব সংগঠকরা এবার দেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিয়েছেন। নিজেদের দাবি-দাওয়া না মানা ও পূর্বের হুমকি বাস্তবায়নের অংশ হিসেবে আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিসিবি’র নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে বয়কট করা ক্লাবগুলোর পক্ষে এই ঘোষণা দেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। তিনি নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ বলেও উল্লেখ করেছেন।

ঢাকার ক্লাব পরিচালনার দায়িত্বে থাকা সংগঠকদের বড় একটি অংশ সম্প্রতি অনিয়মের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন বয়কট করেছিল। সংগঠকদের এই হুমকি সত্ত্বেও গত ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বুলবুল সভাপতি নির্বাচিত হন। তারই প্রতিক্রিয়ায় আজ ঢাকার অধিকাংশ ক্লাব কর্তারা আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। একই সাথে, নিজেদের ‘বিদ্রোহী ক্লাব সংগঠক’ বলার কারণেও তারা আপত্তি জানিয়েছেন।

বিসিবি নির্বাচনকে সামনে রেখে গত শনিবার ক্লাব সংগঠকরা তাদের তিনটি প্রধান শর্ত জানিয়েছিলেন। একই দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছিল। তাদের দাবিগুলো ছিল—
১. বিসিবি’র বর্তমান (বিগত) নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল। ২. বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর। ৩. পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা।

এই দাবি না মানলে তারা ঘরোয়া ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছিলেন, যার বাস্তবায়ন দেখা গেল আজ। ক্লাব সংগঠকদের এই বর্জন দেশের ঘরোয়া ক্রিকেটে কী ধরনের প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি

বিসিবি নির্বাচনে অনিয়ম: ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের

আপডেট সময়: ০৭:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫