ঢাকা অফিস : ইংল্যান্ড বিশ্বকাপের ২৮ তম ম্যাচে শনিবার (২২ জুন) আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছে ভারত।শনিবার (২২ জুন) সাউদাম্পটনের রোজ বোলে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়ান দলপতি বিরাট কোহলি। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।
ওপেনার রোহিত শর্মাকে বোল্ড করে শুরু করে মুজিবুর রহমান। এরপর নবী এস তুলে নিয়েছেন আরেক ওপেনার লোকেশ রাহুল। নবীর সবচেয়ে বড় শিকার হন কোহলি। বিজয় শংকরকে তুলে নেন রহমত শাহ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান। ধোনি (৮) ও কেদার জাদভ (১২) রানে অপরাজিত আছেন।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দল ভারত। রোহিত, কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডেরা আছেন দারুন ফর্মে। বোলিংয়েও চাহাল, কুলদীপ জাদব আছেন ফর্মে।
আফগানিস্তান আছে ঠিক ততটাই ব্যাকফুটে। প্রথম ৬ ম্যাচের ৬টিতেই হেরে বিশ্বকাপ সেমিফাইনাল দৌঁড়ে ছিটকে পড়েছে আফগানরা। ইংল্যান্ডের সাথে বিশাল ব্যবধানে হেরে মানষিকভাবে বিপর্যস্ত আফগানিস্তান। তাদের সেরা বোলার রশীদ খানও নেই ফর্মে। মুজিবও পারছেন না তার সামর্থ্য প্রমাণ করতে।
আফগানিস্তান একাদশ : হযরতউল্লাহ জাজাই, গুলবদীন নায়েব (সি), রহমত শাহ, হাশমতাউল্লাহ শহীদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খিল (ওয়া।), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান
ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (সি), বিজয় শংকর, এমএস ধোনি (ডব্লিউ), হার্ডিক পান্ডা, কেদার জাদব, কুলদীপ যাদব, মোহাম্মদ শামী, জুজভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ


























