ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে চুপ থাকবেন না মোদি, তাকে চীন-যুক্তরাষ্ট্র ভয় পায়

  • আপডেট সময়: ০৩:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১৯৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতের জম্মু ও কাশ্মিরের কিস্তওয়ারে বিক্ষোভ করেছে একটি হিন্দু সংগঠন। ওই বিক্ষোভে মোদির বিজেপির নেতা ও বিধান সভার বিরোধী নেতা সুনীল শর্মা বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ থাকবেন না। তিনি দাবি করেন, মোদিকে যুক্তরাষ্ট্র ও চীন ভয় পায়।

এই বিজেপি নেতা দাবি করেন, বাংলাদেশে যা হচ্ছে, সেগুলো কয়েকটি দেশের উসকানি। যেখানে ভারতকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও চীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভয় পায়। তিনি বিশ্বের সব, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের জন্য আশার প্রতীক। ২০৪৭ সালের মধ্যে ভারত সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে সুপারপাওয়ারে পরিণত হবে। এরমধ্যে কয়েকটি দেশ মিলে ভারতকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র করছে।”

কাশ্মিরের ওই বিক্ষোভে নেতৃত্ব দেন সনাতম ধর্ম সেবার প্রেসিডেন্ট মোহন্ত রাম সারন দাস আচার্য্য।

তারা সেখানে ‘বন্ধ’ কর্মসূচিও ঘোষণা করেন। এতে সাড়া দিয়ে কিছু দোকানি তাদের দোকান বন্ধ রাখেন।

২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত করার জন্য বাংলাদেশে বিক্ষোভের আয়োজন করা হচ্ছে বলে মন্তব্য করেন হিন্দুত্ববাদী সুনীল শর্মা। কিন্তু বাংলাদেশ নিয়ে মোদি চুপ থাকবেন না এ দাবি করে সুনীল বলেছেন, “আমি নিশ্চিত, বাংলাদেশ আর পাকিস্তান হোক, মোদিজি চুপ থাকবেন না।”সূত্র: ইকোনোমিক টাইমস

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে চুপ থাকবেন না মোদি, তাকে চীন-যুক্তরাষ্ট্র ভয় পায়

আপডেট সময়: ০৩:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫