ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিস জনসনের শিকড় তুরস্কে, প্র-পিতামহ আলী কামাল ছিলেন মুসলিম

  • আপডেট সময়: ১২:৪৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ৩০৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ৬৭ শতাংশ সদস্যের সমর্থন পেয়ে দলের নেতা নির্বাচিত হয়েছেন বরিস জনসন। আগামী বুধবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। যদিও বরিস জনসনের শিকড় তুরস্কে। তার প্র-পিতামহ অর্থাৎ তার দাদার বাবা আলী কামাল জাতিতে ছিলেন তুর্কি মুসলিম।

বিংশ শতাব্দীর গোড়ার দিকে আলী কেমাল প্রথমে একজন সাংবাদিক ছিলেন। পরে রাজনীতিতে যোগ দেন। তুরস্কের অটোম্যান মন্ত্রিসভায় খুব কম সময়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তিনি। তবে ১৯২০ এর দশকে গণপিটুনিতে নিহত হন আলী কামাল।

বাবার সূত্রে তার বংশের ইতিহাস জানতে, স্বজনদের সাথে দেখা করতে বরিস জনসন একবার তুরস্কে গিয়ে বেশ কিছুদিন ছিলেন। তার মুসলিম হেরিটেজের কথা মাঝেমধ্যেই প্রকাশ্যে বলেন বরিস জনসন। । তবে সম্প্রতি বোরকা পরা নারীদের নিয়ে তার এক কটু মন্তব্যের পর তাকে মুসলিম বিদ্বেষী হিসাবে অনেক গালমন্দ শুনতে হয়েছে।

জনসনের মাতা শার্লট ফচেট একজন চিত্রশিল্পী ছিলেন। তিনি ১৯৬৩ সালে স্ট্যানলিকে বিয়ে করেন এবং তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরের বছর যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে জন্ম হয় বরিস জনসনের। সেই সূত্রে বরিস জনসনের ব্রিটেন ও আমেরিকা উভয় নাগরিকত্ব লাভ করেন। তার পিতা স্ট্যানলি জনসন সে সময়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি শাস্ত্রে অধ্যয়নরত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বরিস জনসনের শিকড় তুরস্কে, প্র-পিতামহ আলী কামাল ছিলেন মুসলিম

আপডেট সময়: ১২:৪৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯