ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরিঘাটে তিতাসের মৃত্যুতে দায় নেই সেই যুগ্ম সচিবের

  • আপডেট সময়: ০৭:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • ১৫৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে তিতাসের মৃত্যুর ঘটনায় দায় নেই যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডল ও মাদারীপুরের ডিসির। এ ঘটনায় কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন, ঘাটের প্রান্তিক সহকারী খোকন মিয়া এবং উচ্চমান সহকারী ও গ্রুপ প্রধান ফিরোজ আলমকে দায়ী করা হয়েছে।

বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদনের ওপর শুনানি হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের দুই ঘণ্টা দেরিতে ফেরি ছাড়ায় তিতাসের মৃত্যু হওয়ার কারণে তিনজন দায় এড়াতে পারেন না।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজাউল হাসানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি এ প্রতিবেদন জমা দেন। তদন্ত দলের অপর দুই সদস্য হলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ. সাত্তার শেখ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব তোফায়েল ইসলাম।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ফেরিঘাটে তিতাসের মৃত্যুতে দায় নেই সেই যুগ্ম সচিবের

আপডেট সময়: ০৭:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯