ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়া সাহার বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেননি মার্কিন রাষ্ট্রদূত

  • আপডেট সময়: ০৪:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
  • ১৫৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশি নারী প্রিয়া সাহার কথোপকথন প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

গত শুক্রবার ঢাকায় এক বৌদ্ধমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকরা তাঁর কাছে পিয়া সাহার বক্তব্যের বিষয়ে জানতে চেয়েছিলেন। সে সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ওই বিষয়ে কোনো মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন। তবে বাংলাদেশে গত আট মাসের কাজের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, এই দেশ ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বিশ্বের কাছে দৃষ্টান্ত।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে প্রিয়া সাহার মন্তব্য সঠিক নয় বলে রাষ্ট্রদূত বক্তব্য দিয়েছেন। এটি সঠিক নয়। রাষ্ট্রদূতের সেই বক্তবের অডিও বিশ্লেষণ করেও নিশ্চিত হওয়া গেছে যে তিনি প্রিয়া সাহার বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেননি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

প্রিয়া সাহার বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেননি মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময়: ০৪:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯