ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়া সাহার বক্তব্য উগ্রবাদ প্রসূত’

  • আপডেট সময়: ১০:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ৩৬১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার:প্রিয়া সাহার বক্তব্য উগ্রবাদ প্রসূত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২২ জুলাই) সন্ধ্যায় শওকত ওসমান মিলনায়তনে ফিল্ম পিস ফাউন্ডেশ‌ন আ‌য়ো‌জিত পিস ফিল্ম ফে‌স্টিভা‌লের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, অধুনা একটি বিষয় আমাদের যুক্ত হয়েছে। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মস‌জি‌দে হামলা, শ্রীলংকার গির্জায় বোমা হামলা এবং প্রিয়া শাহার বক্তব্য সবকিছুই উগ্রবাদ প্রসূত। এসবই সমাজে শান্তি বজায় রাখার ক্ষেত্রে হুমকি স্বরূপ। সুতরাং এসব থেকে মানুষকে বিরত রাখতে হবে।

মন্ত্রী ব‌লেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে চেষ্টা করছি আমরা। জঙ্গিবাদ দমন করতে পারেনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পেরেছি। একই সাথে সমাজের যে মানুষের মধ্যে অস্থিরতা ও সহিষ্ণুতা বিরাজ করছে তাতে সহমর্মিতা ফিরিয়ে আনতে হবে।‌

তি‌নি ব‌লেন, সংস্কৃতি চর্চা, চলচিত্র মানুষকে জঙ্গিবাদ থেকে রক্ষা করে। একইসাথে মাদকাসক্তি থেকে রক্ষা করে। সামাজিক যোগাযোগ আসক্তি থে‌কেও আমাদেরকে বের হয়ে আসতে হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

প্রিয়া সাহার বক্তব্য উগ্রবাদ প্রসূত’

আপডেট সময়: ১০:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯