লোকসমাচার,পাবনা প্রতিনিধি:পাবনা সদর উপজেলায় একটি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোনাপাতিলা বিলের পাশে নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং তিনজন আহত হন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পরে জানা যাবে।























