ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাপনকে যে পরামর্শ দিলেন আসিফ নজরুল!

  • আপডেট সময়: ১১:৪৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
  • ১৩৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনকে পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

পাপন, আপনার দূর্ভাগ্য কি জানেন? সত্য-মিথ্যে যা হোক, সাকিবের নিষেধাজ্ঞার পেছনে কোন না কোন ভাবে আপনার হাত আছে এটা ভাবছে বহু মানুষ।

যা হোক, আমার পরামর্শ, মানুষকে আপনার মুখটা একটু কম দেখাবেন। বিশেষ করে বাংলাদেশের খেলার সময় গাজী টিভিতে। মানুষকে উত্যক্ত করে কি লাভ আপনার?

এর আগে আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেছেন- সাকিবের নিষেধাজ্ঞা দুঃখজনক। কিন্তু এতে অবশেষে লাভও হতে পারে বাংলাদেশের। সাকিব আরো শক্তিশালী আর দৃঢ়চেতা হয়ে ফিরতে পারে। কে না জানে সাকিবের জন্য এটা খুবই সম্ভব।

সাকিবের নিষেধাজ্ঞায় বাংলাদেশের তরুন ক্রিকেটারদের জন্য সুযোগ এলো। সুযোগটা তার ছায়ার নিচে থেকে বের হয়ে আসার, নিজেকে আরো বেশি প্রকাশ করার। প্রতিভা তো আছে এদের অনেকের। এবার বুক চিতিয়ে দাঁড়াতে পারলেই হবে। মনে আছে সৌম্য আর মুস্তাফিজরা এভাবে দাঁড়ানোর পর কি অবস্থা হয়েছিল ভারতের?

তবে এ ঘটনা থেকে শিক্ষাও নিতে হবে আমাদের ক্রিকেটারদের।

এক: অপরিচিত ভারতীয়দের থেকে দুরে থাকুন। কে জানে আপনাকে বিপদে ফেলার এটা ফাঁদ কিনা। কে জানে এ ফাঁদে স্বয়ং আইসিসি-র লোকজনও জড়িত কিনা?

দুই: ভারত সফরের আগে আরো সতর্ক থাকুন। হয়তো ঠিক এর আগে আগে পড়বে বিপদের খাড়া।

তিন: পাপনদের চিনে রাখুন। অসৎ কর্পোরেট পুঁজির এই খুঁটির অন্যায়ের প্রতিবাদ করতে হবে আরো সুচিন্তিতভাবে। কারণ এদেশটা চালায় আসলে তার প্রভুরা।

এ প্রভুদের কাছে সাকিবের চেয়ে পাপন অনেক গুরুত্বপূর্ণ। যদিও আমাদের বুকজুড়ে আছে, থাকবে শুধু সাকিব।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

পাপনকে যে পরামর্শ দিলেন আসিফ নজরুল!

আপডেট সময়: ১১:৪৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯