ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলক্ষেত ও সায়েন্সল্যাবে বিজিবি-পুলিশ মোতায়েন

  • আপডেট সময়: ০৫:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৪৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:এইচএসসি পরীক্ষার্থীদের ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে সতর্কতাস্বরূপ রাজধানীর নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বিজিবি এবং সায়েন্সল্যাব মোড়ে পুলিশের ৫০ জনের বেশি সদস্য অবস্থান নিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে এসব এলাকায় এমন চিত্র দেখা যায়।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে আজ ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাকার শিক্ষার্থীরা কয়েকটি স্পটে জড়ো হয়ে সেখান থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন। তারা ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় অবস্থান নেবেন। পরে লং মার্চ শুরু করবেন বলে জানিয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

নীলক্ষেত ও সায়েন্সল্যাবে বিজিবি-পুলিশ মোতায়েন

আপডেট সময়: ০৫:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬