ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ম ভেঙে বিশ্বকাপে স্ত্রীকে সঙ্গে রেখেছিলেন ভারতীয় ক্রিকেটার!

  • আপডেট সময়: ০৫:২৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ১৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালেই ভারতের বিদায় ঘণ্টা বাজার পর একের পর এক বিতর্ক সামনে আসছে। দলের মধ্যে এখন বিরাট কোহলি ও রোহিত শর্মা- এই দুটি গ্রুপে বিভক্তি বলে গুঞ্জন রয়েছে। এবার সামনে এল নতুন বিতর্ক। এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পরিবার নীতি ভাঙের।

ভারতের ক্রিকেটারদের জন্য দেশটির ক্রিকেট বোর্ড নিয়ম করেছিল, বিশ্বকাপের সময় একজন ক্রিকেটারের স্ত্রী তার সঙ্গে ১৫ দিনের বেশি থাকতে পারতেন না। এ ছাড়া নির্ধারিত সময়ের বেশি রাখতে হলে ম্যানেজমেন্টের অনুমতির কথা বলা হয়।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, ৩ মে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরের (সিওএ) বৈঠকে নির্ধারিত সময়ের আগেই স্ত্রীকে সঙ্গে নেওয়ার আবেদন করেছিলেন সেই ক্রিকেটার। কিন্তু সিওএ সেটি প্রত্যাখ্যান করে।

কিন্তু পরে দেখা গেছে আসর শুরুর আগেই সেই ক্রিকেটারের স্ত্রী আগেই যোগ দিয়েছিলেন। এবং আসর জুড়েই সেই ক্রিকেটার স্ত্রীকে সঙ্গে রাখেন। বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি বিসিসিআই। ক্রিকেটারের এমন আচরণে হতাশা প্রকাশ করেছে টিম ম্যানেজমেন্টও। তবে নাম প্রকাশ করা হয়নি সেই ক্রিকেটারের।

সেই ক্রিকেটার কি মহেন্দ্র সিং ধোনি হতে পারেন? বিশ্বকাপের সময় তার স্ত্রী ও কন্যাকে আসর জুড়েই গ্যালারিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নিয়ে সমালোচনাও হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

রক্তে ভেজা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা আজিজুর

নিয়ম ভেঙে বিশ্বকাপে স্ত্রীকে সঙ্গে রেখেছিলেন ভারতীয় ক্রিকেটার!

আপডেট সময়: ০৫:২৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯