ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

  • আপডেট সময়: ০৬:৫৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১০ জন দেখেছে
Spread the love

জাফরান আকন্দ,ঢাকা অফিস:দেশে দীর্ঘদিন ধরে বিচারাধীন দেওয়ানি মামলার জট নিরসনে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত, দক্ষ ও জনবান্ধব করতে সরকার বিচারব্যবস্থার আধুনিকায়ন, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর বিচারসেবা চালু এবং বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

বুধবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেএটিআই) ‘দেওয়ানি মামলা নিষ্পত্তিতে বিলম্ব নিরসন: বাংলাদেশ ও জাপানের যৌথ অভিজ্ঞতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইন ও বিচার বিভাগ এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী বলেন, বহু পুরোনো দেওয়ানি মামলা বিচারপ্রার্থীদের দুর্ভোগ বাড়ানোর পাশাপাশি বিচারব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। দেশি-বিদেশি অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মামলার জট কমানো এবং বিচারপ্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জাপানের বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপ-মহাপরিচালক কাজুনোরি নোসে বাংলাদেশের বিচারব্যবস্থার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ মো. শাফায়েত এবং জাপানের বিচার মন্ত্রণালয়ের অধ্যাপক ওয়াকাযোনো রেই। তাঁরা বাংলাদেশ ও জাপানের দেওয়ানি মামলা নিষ্পত্তি ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরে বিচারপ্রক্রিয়া সহজীকরণ ও দ্রুত নিষ্পত্তির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ও আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেমউল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিচার বিভাগীয় কর্মকর্তা, আইন মন্ত্রণালয়, জাপানের বিচার মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাগেরহাটে ১১ চোরাই গরু সহ পিকআপ ভ্যান উদ্ধার, গ্রেফতার ৩

দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

আপডেট সময়: ০৬:৫৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬