ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ২৪ বছর ধরে পানিতেই কাটছে তার জীবন!

  • আপডেট সময়: ০৩:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯
  • ১৩৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অনেকেই রাতে ঘুমানোর সময় হাত-পায়ের প্রচণ্ড জ্বলন অনুভব করে থাকেন। শুধু রাতেই না, এই জ্বলন যে কোনো সময় অনুভব করতে পারেন। এটা খুব অসস্থিকর এবং কষ্ট দায়ক।কিন্তু শরীরের সেই জ্বালা মিটাতে টানা ২৪ বছর ধরে পানিতেই দিনযাপন করছেন দানা শেখ নামের এক ব্যক্তি।

দিনরাত পানিতে থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শরীরে জ্বালা। জ্বালা জুড়োতে জলে থাকি। আরাম লাগে বেশ।

পরিবারের ভাষ্য মতে, ছোট বেলা থেকেই পানির প্রতি আকর্ষণ ছিল দানা শেখের। ছোট বেলায় যেখানে পানি দেখতেন গিয়ে বসে পড়তেন। এরপর একটু বড় হয়ে নিজ তাগিদেই সাঁতার শিখে ফেলেন। এরপর বিগত ২৪ বছর ধরে পানিতেই কাটছে তার জীবন।

দানা শেখের পিতা ইয়াসিন শেখ এবং মা ফুলিয়া বিবি বলেন, দিন মানত না, রাত মানত না, সর্বক্ষণ জলেই থাকত ওইটুকু ছেলেটা। ব্যাপারটা সুবিধের না ঠেকায় প্রথমে ওঝা, পরে ডাক্তারের কাছে নিয়ে যাই। বহু টাকা খরচ হয়েছে। কিন্তু রোগ সারেনি। আমরা গরিব মানুষ। জন খেটে খাই। কতদিন আর ডাক্তার দেখাব?‌ দানার ভাগ্য তাই আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

প্রতিদিনের খাওয়া দাওয়া ও প্রকৃতির ডাকে সাড়া দিতে সারাদিনে সর্বোচ্চ ৪ ঘণ্টা ডাঙায় থাকেন দানা শেখ। পানিতে বিভিন্নভাবে সাঁতার কেটে মানুষকে আনন্দও দেন তিনি।

গ্রামের বাসিন্দা নিমাই ঠাকুর, প্রশান্ত পাজারা বলেন, রাতবিরেতে দানাকে পুকুরে ডোবা–ওঠা করতে দেখে অনেকে ভয় পেতেন। ভূত–টুত ভাবত। এখন অবশ্য গা–সওয়া হয়ে গিয়েছে। নিশুত রাতে পুকুরের জল নড়লে বা শব্দ হলে সবাই বোঝেন, দানা জলে।

এই ঘটনা নিয়ে চিকিৎসক জয়ন্ত সিংহ বলেন, শুনে মনে হচ্ছে এটা মানসিক ব্যাধি। টানা চিকিৎসা ও কাউন্সেলিং করালে দানা সুস্থ হয়ে যাবে বলেও জানান তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

দীর্ঘ ২৪ বছর ধরে পানিতেই কাটছে তার জীবন!

আপডেট সময়: ০৩:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯