ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মামলায় খালাস পেলেন রফিকুল ইসলাম মাদানী

  • আপডেট সময়: ০২:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ১০২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর মতিঝিল, তেজগাঁও ও গাজীপুরের গাছা থানায় দায়ের করা পৃথক তিন মামলায় আলোচিত রফিকুল ইসলাম মাদানীকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (৬ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে ১৭ জানুয়ারি গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় রফিকুল ইসলাম মাদানীসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১ মার্চ ওই মামলার বিচারকাজ শুরুর তারিখ নির্ধারণ করেন। ওই সময় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগ পড়ে শোনালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

বাসন থানার উপপরিদর্শক এবং এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন ২০২১ সালের ২০ সেপ্টেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। ওই বছরের ১১ এপ্রিল টেকনাগপাড়ার বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রপাগান্ডা ছড়ানো, হুমকি দেওয়া ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, অপমানকর তথ্য প্রকাশ ও সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগ আনা হয়।

র্যা ব সদস্যরা ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোণা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে। একই আদালত রফিকুলের বিরুদ্ধে মতিঝিল, তেজগাঁও ও গাজীপুরের গাছা থানায় দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠন করেন। অবশেষে শেখ হাসিনা সরকারের পতনের পর এসব মামলা থেকে খালাস পেলেন রফিকুল ইসলাম মাদানী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

তিন মামলায় খালাস পেলেন রফিকুল ইসলাম মাদানী

আপডেট সময়: ০২:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪