ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঢেলে দেই’ বক্তা তাহেরীর বিরুদ্ধে মামলা!

  • আপডেট সময়: ০৪:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
  • ১৭৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ধর্মীয় অনুভূতির ওপর আঘাত সৃষ্টির অভিযোগে দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো. ইব্রাহিম খলিল।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তাহেরীর বিরুদ্ধে পিটিশন মামলার আবেদন জমা দিয়েছি। মামলা গ্রহণের বিষয়ে এখনও শুনানি হয়নি।

মামলার অভিযোগে বাদী বলেন, ইসলাম ধর্মের পথপ্রদর্শক হজরত মুহম্মদ (সা.) এর আদর্শ ও পবিত্র ধর্মগ্রন্থ ওয়াজ মাহফিলের মধ্যে নাচ-গান সমর্থন করে না। ইসলামের রীতিনীতি অনুযায়ী আসামির কর্মকাণ্ড মুনাফেকির শামিল। ওয়াজের মধ্যে গান গাওয়া ইসলাম সমর্থন করে না। এক ব্যক্তির উক্তি দিয়ে তার বিড়ি খাওয়ার দোয়াটিও ইসলামের কোথাও নেই। তার এসব বক্তব্যে ইসলাম ধর্মকে ব্যঙ্গ ও অবমাননা করা হয়েছে।

‘বসেন বসেন বইসা যান, ঢেলে দেই’ এসব বাক্য ওয়াজে ব্যবহার করা হয়, যা সম্পূর্ণ অশ্লীল। ইসলাম ধর্মে এ রকম শব্দের উল্লেখ নেই। কিছু কিছু ইউটিউবারকে তিনি ধান্দাবাজ বলেও উল্লেখ করেন।

সম্প্রতি উত্তরবঙ্গের একটি জেলায় এক ওয়াজ মাহফিলে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ‘পোলা তো নয় সে যে আগুনের গোলা রে’ গানটি নেচে-গেয়ে উপস্থাপন করায় ইসলামী আলোচকদের সমালোচনার মুখে পড়েন তাহেরী।

ওয়াজ মাহফিলে নাচ ও গানের বিষয়ে সম্প্রতি তিনি বলেন, এটা গান না। এগুলো করে আমি পোলাপাইনদের কৌশলে লাইনে আনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ঢেলে দেই’ বক্তা তাহেরীর বিরুদ্ধে মামলা!

আপডেট সময়: ০৪:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯