ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সাথে বৈঠকের চেষ্টা মোদির

  • আপডেট সময়: ১২:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ১২০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চলতি বছরের আগস্ট মাসে ফ্রান্সে জি-৭ রাষ্ট্রগুলোর ‘আউটরিচ সেশনে’ যোগ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরের মাসে মোদি আবার নিউইয়র্কে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ সম্মেলনে যোগ দিতে। আর এই দু’টি বহুপাক্ষিক মঞ্চেই উপস্থিত থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাউথ ব্লকের পক্ষ থেকে চেষ্টা হয়েছিল দু’টি সম্মেলনেই ট্রাম্পের সঙ্গে মোদির পার্শ্ব বৈঠক করানোর। কিন্তু সূত্রের খবর, জি-৭-এর পার্শ্ব বৈঠকের জন্য সময় চেয়েও ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এখনও পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকেও মোদি-ট্রাম্প বৈঠক হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক কিছু ঘটনায় দিল্লির কূটনীতিকদের একাংশে ধারণা তৈরি হয়েছে যে, আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় গতি আনতে গিয়ে আমেরিকার পাক-নির্ভরতা বাড়ছে। তাতে আমেরিকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে নয়াদিল্লির স্বার্থ। কূটনীতি বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, অদূর ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্কে যেটুকু অগ্রগতি হলেও হতে পারে, সেটা বাণিজ্য ক্ষেত্রে। কিন্তু কৌশলগত বিষয়ে আমেরিকাকে কতটা পাশে পাওয়া যাবে, তা নিয়ে সংশয় থাকছে। আনন্দবাজার।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ট্রাম্পের সাথে বৈঠকের চেষ্টা মোদির

আপডেট সময়: ১২:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯