ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে শিবিরের ১১ কর্মী গ্রেপ্তার

  • আপডেট সময়: ০৮:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
  • ৩৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে নাশকতার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ১১টায় তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে উপজেলার বেথুলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ জেলা শিবিরের সাবেক সভাপতি উপজেলার ষাটবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহাবুদ্দিন ওরফে সাদ্দাম, কালীগঞ্জ উপজেলা সভাপতি মহেশ্বর চাঁদা গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক কমলাপুরের লিটন শেখের ছেলে আল আমিন হোসেন, শিবির কর্মী মাগুরা গ্রামের বাবলুর রহমানের ছেলে বিল্লাল হোসেন, হাসিলবাগের আলী হোসেনের ছেলে আহসান হাবীব, আব্দুল করিমের ছেলে ইব্রাহিম হোসেন, দামোদারপুরের সোলাইমান হোসেনের ছেলে এনামুল ইসলাম ওরফে ইমন, হোসেন আলীর ছেলে মো. হাবিবুল্লাহ, পান্তাডাঙ্গার নাজমুস সাদাতের ছেলে নাজমুস সালেহীন, মাগুরা গ্রামের মৃত কবি বাবর আলীর ছেলে হোসাইন ওয়াইস কুরুনী ও ঘোপপাড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে মো. বায়েজীদ বোস্তামী।

এক বাড়ির উঠান থেকে বৈঠক করার সময়ে শিবিরের ওই নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি ককটেল, দেশীয় অস্ত্র, লোহার রড, ২টি ছোরাসহ লিফলেট জব্দ করা হয়েছে।

নাশকতা সৃষ্টির লক্ষ্যে তারা একত্রিত হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ঝিনাইদহে শিবিরের ১১ কর্মী গ্রেপ্তার

আপডেট সময়: ০৮:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০