ষ্টাফ রিপোর্টার:বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলের উদ্যোগে ৫ ই আগষ্ট জুলাই উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলের মনিরামপুর উপজেলার আয়োজনে রিমঝিম বৃষ্টি মুখর বিকালে বিশাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর আলোকে সারা দেশের ন্যায় যশোর জেলার মনিরামপুর উপজেলা জামায়াত তথা ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল টি মনিরামপুর বাজারের গরু হাটখোলা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিরামপুর পৌরসভার সামনে এসে শেষ হয়,মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমানের সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর সভাপতির বক্তব্যে জুলাই এর গুরুত্ব ও ইতিহাস তুলে ধরে বলেন,এ জুলাই এক কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে,একটি ১৭ বছরের স্বৈরশাসক কে হঠিয়ো অর্জিত হয়েছে, এই জুলাই নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না,তিনি আরো বলেন,এই প্রজন্ম ৭১ এর যুদ্ধ দেখিনি,কিন্তু এদেশের ছাত্র জনতা একটি অসম যুদ্ধ সংঘটিত করেই এই জুলাই ছিনিয়ে এনেছে।
৭১ এর মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল সশস্ত্র যুদ্ধ উভয় পক্ষ অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে যুদ্ধ করেছিল, কিন্তু ২৪ এর ছাত্রজনতা সেদিন খালি হাতে বুক চেতিয়ে দিয়ে একটি অসম যুদ্ধে বিজয় ছিনিয়ে এনে একটি স্বৈরশাসক কে পালিয়ে যেতে বাধ্য করেছিল।সুতরাং এই জুলাই কি নিয়ে ক্ষমতাসীন সরকার কে উদ্দেশ্য করে বলেন,এই জুলাই নিয়ে ছিনিমিনি না খেলে অবিলম্বে গনভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করুন।এই সমাবেশে উপজেলা জামায়াতের নায়েবে আমীর এবং আগামী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা লিয়াকত আলী সহ উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে সকল কে ধন্যবাদ জানিয়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

























