ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘জিন’ ছাড়লেন পিয়া বিপাশা!

  • আপডেট সময়: ০২:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
  • ১৫২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:২০১৫ সালে শাকিব খানের বিপরীতে ‘রাজনীতি’ ছবিতে চুক্তিবদ্ধ হন পিয়া বিপাশা। কিন্তু শুটিং শুরুর কিছুদিন আগেই ছবিটি ছেড়ে দেন তিনি। পিয়ার জায়গায় চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। এরপর চার বছর অপেক্ষায় ছিলেন নতুন ছবির জন্য।

অবশেষে নাদের চৌধুরীর ‘জিন’ দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটতে চলছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। এবারও শুটিং শুরু হওয়ার আগে সরে দাঁড়াতে হলো তাকে।‘ছবিটি নিয়ে দারুণ আশাবাদী ছিলাম। শুরু থেকেই প্রডাকশনের কাছে গল্প চেয়েছি। কিন্তু শুটিংয়ের মাত্র কয়েক দিন আগে আমাকে গল্পটি শোনানো হয়েছে। আমার চরিত্রটি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়নি। তাই ছেড়ে দিয়েছি’—বললেন পিয়া বিপাশা।

‘জিন’ ছবিতে পিয়ার চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মুন। তিনি এর আগে ‘গহীনে বালুচর’ ও ‘প্রেম আমার ২’ ছবিতে অভিনয় করেছেন।আমিনবাজারে টানা দশদিন শুটিং শেষে টাঙ্গাইল ও মানিকগঞ্জেও জিন ছবিটির টানা শুটিং চলবে বলে জানা যায়। গেল সোমবার থেকে সজল ও পূজা চেরি এ ছবিতে কাজ করছেন। পাশাপাশি রোশান ও মুন ছবির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে কাজ করছেন। এখন এ ছবিতে পিয়া বিপাশার জায়গায় দর্শকরা মুনকে দেখতে পাবেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘জিন’ ছাড়লেন পিয়া বিপাশা!

আপডেট সময়: ০২:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯