ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরিজীবীদের জন্য বড় সুখবর, চলতি মাসেই ৮ দিনের ছুটির সুযোগ

  • আপডেট সময়: ১১:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা চার দিন করে মোট আট দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সরকারি ক্যালেন্ডারের সাধারণ ছুটির সঙ্গে কৌশলী সমন্বয় করে এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারলে দীর্ঘ এই অবকাশ যাপন করা সম্ভব হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও কোনো কর্মী যদি ওই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে ৫ আগস্টের ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

একইভাবে মাসের শেষ দিকেও দীর্ঘ ছুটির সুযোগ থাকছে। আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। যদিও এই ছুটির বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এই ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) যদি কেউ নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তবে পরদিন ২৮ ও ২৯ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ আবারও টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এই দিনে ছুটি ঘোষণা করে। তবে জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির সুবিধা কার্যকর হবে না।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে জামায়াতের গণমিছিল

চাকরিজীবীদের জন্য বড় সুখবর, চলতি মাসেই ৮ দিনের ছুটির সুযোগ

আপডেট সময়: ১১:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬