ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

  • আপডেট সময়: ০৯:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানাবাড়ির পুকুরে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র এবং সাফওয়ান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহা উপলক্ষ্যে দুই ভাই তাদের নানাবাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা নানাবাড়ির পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপর ভাইও পানিতে ডুবে যায়।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

আপডেট সময়: ০৯:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬