ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের মৃত্যুতে মামলা না করার বিষয়ে যা বললেন তাহসিফের বাবা

  • আপডেট সময়: ১২:০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো আন্তরিকভাবে সহযোগিতা চেয়েছেন তাহসিফের বাবা একেএম এনায়েতুল করিম। সেই সঙ্গে এখনও মামলা না করার কারণও জানিয়েছেন তিনি।

মামলা করলে আদালতে দৌড়াদৌড়িসহ নানা ধরনের ঝামেলায় পড়তে হতে পারে বলে মনে করছেন তাহসিফের বাবা। শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘একজন ডিফেন্স অফিসার পুলিশের ধাওয়াতে দৌড় দেবে, এটা হাস্যকর বক্তব্য না? এটা তো প্রশ্নই আসে না।’

মামলা করার বিষয়ে তাহসিফের বাবা বলেন, মামলার ব্যাপারে আমরা এখনও ভাবিনি। আমরা পারিবারিকভাবে এটা আলোচনা করব, পরে সিদ্ধান্ত নেব। তবে মামলার কেন প্রয়োজন হবে? সরকার নিশ্চয়ই এ ব্যাপারে দায়িত্ববোধের পরিচয় দেবে এবং অত্যন্ত আন্তরিক হবে বলে আমি বিশ্বাস করি।

মামলা না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, মামলা মানেই তো আমাদের দেশে একটা ঝামেলা। কোর্টে দৌড়াদৌড়ি, কে চায় এই ঝামেলার মধ্যে পড়তে? যেখানে আমাদের চমৎকার সরকার রয়েছে। সরকারের বিভিন্ন সংস্থাকে আমি ইতোমধ্যে লক্ষ্য করেছি, তারা অত্যন্ত দায়িত্ববান এবং অত্যন্ত সক্রিয়ভাবে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজাঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরে পরিবারের সঙ্গে বসবাস করতেন। মরদেহ উদ্ধারের পর থেকেই তার ব্যবহৃত মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

মোটরসাইকেলটি উদ্ধারের মধ্য দিয়ে তাহসিফের মৃত্যুরহস্য উদ্‌ঘাটনের তদন্তে নতুন সূত্র পেয়েছে পিবিআই। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো তদন্তাধীন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ছেলের মৃত্যুতে মামলা না করার বিষয়ে যা বললেন তাহসিফের বাবা

ছেলের মৃত্যুতে মামলা না করার বিষয়ে যা বললেন তাহসিফের বাবা

আপডেট সময়: ১২:০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬