ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় সাংবাদিকের ওপর হামলা, সড়ক অবরোধ

  • আপডেট সময়: ১২:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
  • ১৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:খুলনা ওয়াসার কাজের গাফিলতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঠিকাদার ও পুলিশি হামলা শিকার হয়েছেন একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু। এ সময় হামলাকারীরা টেলিভিশনের ক্যামেরাও ভাঙচুর করে।

এ ঘটনার প্রতিবাদে রোববার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত জোড়াগেট এলাকায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান সাংবাদিকরা। পরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেন।

হামলার শিকার রকিব উদ্দিন পান্নু জানান, খুলনা-যশোর সড়কে সদ্য স্থাপন করা খুলনা ওয়াসার পানি সরবরাহ পাইপ জোড়াগেট এলাকায় লিক হয়ে যায়। এই সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে আগে থেকে অবস্থান করা ওয়াসার চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ও খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পরিদর্শক একত্রিত হয়ে সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর ওপর হামলা চালায়। এ সময় পান্নুকে রক্ষা করতে গেলে তার ক্যামেরা ম্যানের ওপরও হামলা চালায় ঠিকাদারের লোক ও পুলিশ। হামলাকারীরা ক্যামেরাও ভাঙচুর করে।

সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে খুলনার প্রায় সব সাংবাদিকরা জোড়গেটে গিয়ে বিচারের দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি এসএম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক সাইয়েদুজ্জামান সম্রাট, মো. আনিসুজ্জামান, সাংবাদিক মুন্সী আবু তৈয়ব, মোস্তফা সরোয়ার, তরিকুল ইসলাম, হাসান আহমেদ মোল্লা, বাপ্পী খানসহ শতাধিক সাংবাদিক।

পরে খবর পেয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ঘটনাস্থালে পৌঁছে হামলার জন্য দায়ী পুলিশ পরিদর্শক বাশার ও চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে সাংবাদিকরা অবরোধ তুলে নেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

খুলনায় সাংবাদিকের ওপর হামলা, সড়ক অবরোধ

আপডেট সময়: ১২:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০