ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

  • আপডেট সময়: ০২:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
  • ২০৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: খুলনা জেলার কয়রায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান রাসেল (২৮) নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে গতকাল রবিবার বিকেলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন হাদিউজ্জামান রাসেল। রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, উপজেলার বাগালি ইউনিয়ের বাইলহারানিয়া বাতিকাটা খালের উপর নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় হাদিউজ্জামান রাসেলসহ দু’পক্ষের ৮ জন আহত হন।

আহত ইয়াছিন আরাফাত (১৯) রাজু (২২), আব্দুল্লাহ (২৯), আবুল হাসান (২০), সেলিম (৩২)-সহ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, এ ঘটনায় কোনও মামলা হয়নি। ঘটনার পর ঘটনাস্থল থেকে তুহিন হোসেন ও মিলনকে আটক করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

খুলনায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

আপডেট সময়: ০২:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০