ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রাইস্টচার্চে নিহতদের পরিবারের ২০০ জনকে হজে নিচ্ছেন সৌদি বাদশা

  • আপডেট সময়: ০৯:১৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
  • ১৪৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গুলিবর্ষণের ঘটনায় নিহতদের স্বজন ও বেঁচে যাওয়াদের মধ্যে যে ২০০ জন বাদশা সালমানের অতিথি হয়ে সৌদি আরব সফর করছেন তাদের একজন আল-উমারি।

নিউজিল্যান্ডে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত শুক্রবার আল নুর মসজিদে হজযাত্রীদের বিদায় জানান। গত মার্চে আল নুর ও আরেকটি মসজিদে এক বন্দুকধারী ৫১ ব্যক্তিকে হত্যা করেন।

নিহতদের মধ্যে ছিলেন আল-উমারির ৩৫ বছর বয়সী ভাই হোসাইন। তিনি বলেন, এটা সম্মানের যে বাদশা সালমান এ যাত্রার পৃষ্ঠপোষকতা করছেন। তার ভিসার কাগজপত্রে উল্লেখ রয়েছে যে তিনি পবিত্র দুই মসজিদের জিম্মাদারের অতিথি হিসেবে ভ্রমণ করছেন।

লিনউড মসজিদের ইমাম লতিফ আলাবিও হজে যাচ্ছেল দলটির সাথে। তিনি জানান, এর আগেও দুই বার তিনি পবিত্র শহর মক্কা সফর করলেও হজ করা হয়নি।

তাই তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের প্রতি। তিনি বলেন, ঘটনার পর নিউজিল্যান্ড সরকারের ভুমিকা এবং বর্তমানে সৌদি বাদশাহ’র এই আন্তরিকতার প্রতি সত্যিই আমার কৃতজ্ঞ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ক্রাইস্টচার্চে নিহতদের পরিবারের ২০০ জনকে হজে নিচ্ছেন সৌদি বাদশা

আপডেট সময়: ০৯:১৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯