ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় শিশু সাবিহা ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

  • আপডেট সময়: ০২:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
  • ১৪৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর থানায় দায়ের করা শিশু সাবিহা ধর্ষণ ও হত্যা মামলায় আবু তালেবকে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আবু তালেব মিরপুর উপজেলার মিঠন হঠাৎপাড়া গ্রামের রওশন আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশু সাবিহা (৭) নিজ বাড়ির আঙ্গিনা মিরপুর উপজেলার মিঠন গ্রামে প্রতিবেশী শিশুদের সাথে খেলা করার সময় নিঁখোজ হয়। পরদিন সকালে পার্শ্ববর্তী মাঠের ধানক্ষেতের সেচ খাল থেকে শিশু সাবিহার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ১২ ডিসেম্বর আদালতে আবু তালেবের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌশুলী মেহেদী হাসান জানান, শিশু সাবিহা ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি আবু তালেবের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা আদেশ দিয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

রক্তে ভেজা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা আজিজুর

কুষ্টিয়ায় শিশু সাবিহা ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

আপডেট সময়: ০২:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯