ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিমকে থামাতে ট্রাম্পের নতুন প্রতারণা ফাঁস!

  • আপডেট সময়: ০৬:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ১৯১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:প্রতারণাপূর্ণ টুইট বার্তার মাধ্যমে নতুন করে আর কোনও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা না চালানোর জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি কিম জং-উন’কে নিজের ‘বন্ধু’ আখ্যায়িত করে বলেন, গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে কিমের সঙ্গে তার যে সমঝোতা হয়েছিল সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া তা লঙ্ঘন করেনি।

ট্রাম্পের টুইট বার্তায় বলা হয়েছে, উত্তর কোরিয়া গত কয়েকদিনে তিনটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং এসব পরীক্ষার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করা হয়ে থাকতে পারে।

ট্রাম্প প্রতারণার আশ্রয় নিয়ে আরও লেখেন, উত্তর কোরিয়ার নেতা সঠিক কাজটিই করবেন, কারণ তিনি এ কাজ করার মতো যথেষ্ট বুদ্ধি রাখেন এবং তিনি একথা প্রমাণ করবেন যে, তিনি তার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে হতাশায় ফেলতে চান না।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিক সময়ে বহুবার এ দাবি করেন যে, ক্ষমতায় আসার পর তিনি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার লাগাম টেনে ধরতে পেরেছেন। কিন্তু তার ওই দাবি সত্ত্বেও গত এক সপ্তাহেরও কিছু বেশি সময়ের মধ্যে উত্তর কোরিয়া তিনবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এসব পরীক্ষার পর এগুলোকে ‘তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

কিমকে থামাতে ট্রাম্পের নতুন প্রতারণা ফাঁস!

আপডেট সময়: ০৬:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯