ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সচিব উম্মে মারুফা

  • আপডেট সময়: ১১:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৭১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ভারতের কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন উম্মে মারুফা।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানীর সই করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উম্মে মারুফাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

যোগদানের তারিখ থেকে এই পদে নিয়োগের মেয়াদ হবে এক বছর। এ ছাড়া এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জনস্বার্থে জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২২ জুলাই কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের তৎকালীন প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন) পদত্যাগ করেন। তার জায়গায় নতুন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাচ্ছেন উম্মে মারুফা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সচিব উম্মে মারুফা

আপডেট সময়: ১১:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬