ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা নিয়ে প্রশ্ন তুলে চাকরি খোয়ালেন ২ আমাজন কর্মী

  • আপডেট সময়: ০৮:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
  • ১৯৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সারাবিশ্বে করোনা সংক্রমণের জেরে বেহাল অর্থনীতি। বিশ্বব্যাপী বহু মানুষের চাকরি চলে যাওয়ার আশঙ্কা করেছে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন। এরই মধ্যে মঙ্গলবার আমাজন সংস্থা বরখাস্ত করল তাদের দুই কর্মীকে। বিশ্বব্যাপী সংক্রমণের জেরে আমাজনের গুদামঘরে কাজের পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছিল এই দুই কর্মচারী।

মূলত ‘বারবার অভ্যন্তরীণ নীতিমালা লঙ্ঘন করায়’ দুই কর্মীকে বরখাস্ত করেছে এই ই-কমার্স সংস্থা।

কয়েকদিন আগেই এই সংস্থার কাছে কর্মক্ষেত্রের স্বাস্থ্যবিধি সংক্রান্ত কয়েকটি দাবি তুলে ধরেছিলেন খ্রিস্টিয়ান স্মল নামে এক কর্মী। তাকেও বরখাস্ত করেছিল এই ই-কমার্স সংস্থা। এবার ছাঁটাইয়ের চিঠি হাতে পেলেন এলিনি কানিংহাম ও মারেন কোস্টা নামে দুই ডিজাইনার।

আমেরিকায় করোনা প্রকোপ বাড়ার পর থেকে গুদাম ঘরের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তায় পড়েছিলেন কর্মীরা। বিভিন্ন দেশের কর্মীরা এ ব্যাপারে প্রতিবাদও জানিয়েছিলেন।

আমাজনের তরফে জানানো হয়েছে, প্রত্যেক কর্মীর নিজের কাজের জায়গা সম্পর্কে সমালোচনা করার অধিকার রয়েছে। তবে তা আভ্যন্তরীণ নিয়ম ভেঙে নয়।

বিশ্বের বৃহত্তম এই ই-কমার্স সংস্থা লকডাউনের নিয়ম মেনেই গ্রাহকদের কাছে সরকারি সহযোগিতায় প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে।

সম্প্রতি তারা তাদের গুদামগুলিকে কার্যকারী রাখতে নতুন পদক্ষেপ করেছে। এর সঙ্গে নিজেদের সুরক্ষা প্রোটোকলেও বদল এনেছে আমাজন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

করোনা নিয়ে প্রশ্ন তুলে চাকরি খোয়ালেন ২ আমাজন কর্মী

আপডেট সময়: ০৮:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০