ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চীনা নারী রংপুর মেডিকেলে ভর্তি

  • আপডেট সময়: ০৬:৪৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
  • ১৮৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চীনফেরত এক নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

আজ রোববার দুপুর দুইটার দিকে ওই নারীকে ভর্তি করা হয় বলে হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, চীনের এই নাগরিক জ্বর, সর্দি ও ব্যথায় অসুস্থ হয়ে পড়লে আজ দুপুরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, ৪ ফেব্রুয়ারি চীনা নারী চীন থেকে বাংলাদেশে আসেন। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানিতে কর্মরত। তাঁর রক্ত, লালা ও ঘাম ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হবে বলে হাসপাতালের পরিচালক জানিয়েছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চারজন করোনাভাইরাস সন্দেহে ভর্তি হন। এর আগের তিনজন ছিলেন চীনফেরত বাংলাদেশের শিক্ষার্থী। এই তিনজনের মধ্যে একজনের করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আর দুজন শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চীনা নারী রংপুর মেডিকেলে ভর্তি

আপডেট সময়: ০৬:৪৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০