ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পাকিস্তানে ভারতীয় সিনেমা প্রদর্শন নিষিদ্ধ

  • আপডেট সময়: ০৮:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯
  • ১১৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পর এবার পাকিস্তানে ভারতীয় সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক বিশেষ দূত ফিরদৌস আশিক আওয়ান এই তথ্য জানিয়েছেন বলে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে।

ফিরদৌস আশিক আওয়ান বলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্ক ছিন্ন করার অংশ হিসেবে ভারতীয় সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেবল সিনেমা নয়, সব ধরনের ভারতীয় সাংস্কৃতিক কনটেন্ট পাকিস্তানে নিষিদ্ধ করার জন্য একটি নীতি প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে ভারত যা করেছে, তার জবাবে কাশ্মীরকে সমর্থন দিতে পাকিস্তান সম্ভাব্য সব ধরনের মাধ্যম ব্যবহার করবে।

নয়াদিল্লির পক্ষ থেকে কূটনৈতিকস্তরের সমস্ত বিষয় যাতে আগের মতোই থাকে সেজন্য পাকিস্তানকে সিদ্ধান্ত পর্যালোচনা এবং পুনর্বিবেচনার আবেদন জানানোর কিছুক্ষণের মধ্যেই পাক সরকারের পক্ষ থেকে ওই পদক্ষেপ নেয়া হয়।

জম্মু-কাশ্মির থেকে সেরাজ্যের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিলের পরে, পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করায় ভারত আজ ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানায়।

এর আগে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। এরপর ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্যও বন্ধ করার ঘোষণা দেয় দেশটির সরকার। এছাড়াও দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার কথা জানায় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ।-পার্সটুডে

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এবার পাকিস্তানে ভারতীয় সিনেমা প্রদর্শন নিষিদ্ধ

আপডেট সময়: ০৮:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯