ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এখন কাশ্মীর থেকেও ‘বউ’ আনতে পারি, হরিয়ানার মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড়!

  • আপডেট সময়: ০৮:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯
  • ১৩৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সম্প্রতি ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। কাশ্মীর ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতা ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।

আজ শনিবার একটি সভায় এ বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

ওই সভায় তিনি বলেছেন, আমাদের মন্ত্রী ও পি ধনখড় বলতেন, তিনি বিহার থেকে ‘বহু’ (বউ) আনবেন। এখন লোকে বলছে, কাশ্মীরের রাস্তা পরিষ্কার। এখন আমরা কাশ্মীর থেকেও মেয়েদের আনতে পারি।

সম্প্রতি একই রকম বিতর্কিত কথা বলেন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সাইনি। ৩৫এ ধারা বাতিল হয়ে যাওয়ায় ‘ফর্সা কাশ্মীরি নারীদের’ বিয়ের সুযোগ এসেছে বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ৩৫এ ধারায় জম্মু-কাশ্মীরের বাসিন্দা কোনো নারী ভারতের অন্য রাজ্যের কোনও পুরুষকে বিয়ে করলে নিজের সম্পত্তি এবং কাশ্মীরের নাগরিকত্ব হারাতেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এখন কাশ্মীর থেকেও ‘বউ’ আনতে পারি, হরিয়ানার মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড়!

আপডেট সময়: ০৮:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯