ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে পরপর তিনবার ফেল, ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

  • আপডেট সময়: ০২:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
  • ১৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:এইচএসসি পরীক্ষায় ফেল করায় কুমিল্লার চান্দিনায় রাজিব চক্রবর্তী (২০) নামে এক শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় তার নিজ বাড়িতে পড়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহত রাজিব চক্রবর্তী চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের বাড়ই পাড়া এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। সে চান্দিনার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ থেকে বাণিজ্য বিভাগে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। বুধবার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর রাজিব চক্রবর্তী অকৃতকার্য হলে সন্ধ্যায় নিজ ঘরে আত্মহত্যা করে। পরপর তিন বার পরীক্ষা দিয়ে অকৃতকার্য হওয়ায় রাজীব আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তার পরিবার ও এলাকাবাসী।

মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের জানান, রাজিব চক্রবর্তী এবারের এইচএসসি পরীক্ষার অংশগ্রহণ করে ফেল করেছে। রাতে জানতে পারলাম সে আত্মহত্যা করেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, বিষয়টি একজন সাংবাদিকের মাধ্যমে শুনেছি। বিস্তারিত কিছু জানি না। খোঁজ নিয়ে দেখবো।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

এইচএসসিতে পরপর তিনবার ফেল, ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

আপডেট সময়: ০২:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯