ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তপ্ত কাশ্মীর, দিল্লি মেট্রোতে রেড অ্যালার্ট

  • আপডেট সময়: ০৬:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
  • ১৩৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: কাশ্মীরজুড়ে এখন বিরাজ করছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা। আর ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে জম্মু-কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল ঘোষণার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার সরকার রাজ্যসভায় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর বিভিন্ন নিরাপত্তা সংস্থার পরামর্শে দিল্লি মেট্রো এ ঘোষণা দেয়।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় দিল্লি মেট্রো রেড অ্যালার্টের সময় নিরাপত্তার প্রশ্নে তল্লাশি কাজে যাত্রীদের সহযোগিতার অনুরোধ জানায়। টুইট বার্তায় বলা হয়, নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শে পুরো ডিএমআরসি নেটওয়ার্কে সর্বোচ্চ সতর্কতা জারি করা হলো। (যাত্রীরা) অনুগ্রহপূর্বক তল্লাশিতে বাড়তি সময় দেবেন।

দিল্লি মেট্রোর ২২০টি স্টেশন থেকে প্রতিদিন প্রায় ২৮ লাখ যাত্রী যাতায়াত করে। রেড অ্যালার্টের সময় যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তায় একাধিক নিরাপত্তা সংস্থা কাজ করবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

উত্তপ্ত কাশ্মীর, দিল্লি মেট্রোতে রেড অ্যালার্ট

আপডেট সময়: ০৬:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯