ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই’, দাবি নেতানিয়াহুর

  • আপডেট সময়: ০৫:১৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ১৫৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘বেঁচে নেই’— এমন লক্ষণ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব কথা বলা হয়।

তবে নেতানিয়াহু ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। আজ সকালে তেহরানের ওপর দিয়ে ধারণ করা কিছু স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছে ‘বিবিসি ভেরিফাই’। ওই ছবিগুলোতে দেখা গেছে, ইরানি রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত খামেনির দফতর বা ‘লিডারশিপ হাউস’-এর একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও বার্তা পাওয়া যায়নি। তিনি কি বেঁচে আছেন নাকি মারা গেছেন, সে বিষয়েও এখন পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য মেলেনি।

খামেনির অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া তথ্যটি এসেছে এনবিসি নিউজের পক্ষ থেকে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার জানামতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘বেঁচে আছেন’।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই’, দাবি নেতানিয়াহুর

আপডেট সময়: ০৫:১৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬