ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল সরকার

  • আপডেট সময়: ১০:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১২৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কারাবন্দি নেতা ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি ইমরানকে ‘যুদ্ধ-উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ হিসেবে অভিহিত করেছেন।

এর আগে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে ‘মানসিক রোগী’ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এর কয়েক ঘণ্টা পরই তার সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাতে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী তারার সংবাদমাধ্যম জিও টিভির ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে বলেছেন, ‘কয়েদিদের সঙ্গে সাক্ষাৎ হয় আইন ও প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী। এখন কোনও সাক্ষাৎ নেই। সব সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে।’

যদি কেউ জোর করে ইমরান খানের সঙ্গে দেখা করতে চায় এবং এ নিয়ে কোনও আন্দোলন করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তারার। জেলে বসে শত্রুকে কোনও এজেন্ডা বাস্তবায়নের অনুমতি দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দুইদিন আগে ইমরান খানে বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে তার ভাইয়ের সঙ্গে দেখা করেন। সেখান থেকে ফিরে এসে তিনি জানান, সেনাপ্রধান অসীম মুনিরের কার্যক্রমে ইমরান ‘ক্ষুব্ধ’।

উল্লেখ্য, ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন। গত কয়েক সপ্তাহ তার সঙ্গে কারাগারে কেউ যোগাযোগ করতে পারেনি। এ নিয়ে সমালোচনা তৈরি ও পিটিআই বিক্ষোভের ডাক দিলে তার বোন উজমা খানকে দেখা করতে দেওয়া হয়।

সূত্র: জিও টিভি

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল সরকার

আপডেট সময়: ১০:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫