ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • আপডেট সময়: ০৪:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৯৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সাফ ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়ল বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেছে সাবিনা খাতুনের দল। সবশেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারাতেই শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যায় দলের।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ রোববার বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, জিতলেই শিরোপা। এমন সমীকরণ সামনে রেখে অবশ্য শুরুতেই সাবিনারা পিছিয়ে পড়েন।

সেই গোল হজম করেই যেন ঘুম ভাঙে বাংলাদেশের। মালদ্বীপকে চেপে ধরে একের পর এক গোল বের করে নেন সাবিনারা। হ্যাটট্রিক করেন সাবিনা খাতুন। আর তাতেই ১৪-২ গোলের জয় নিশ্চিত হয়ে যায় দলের।

বাংলাদেশ টুর্নামেন্টের শুরুটা করেছিল ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে। এরপর অবশ্য ভুটানের সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ে খানিকটা বিপদে পড়ে গিয়েছিল দলটা।

তবে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ ও পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে মালদ্বীপের মুখোমুখি হয়। নিজেদের শেষ ম্যাচে দলটা তুলে নেয় ১২ গোলের ব্যবধানে বিশাল এক জয়। ইতিহাস গড়া হয়ে যায় তাতেই।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

রক্তে ভেজা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা আজিজুর

ইতিহাস গড়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট সময়: ০৪:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬