ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফের গলায় ফাঁসির রশি!

  • আপডেট সময়: ১০:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ১৮৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : কণ্ঠশিল্পী আসিফ আকবরের গলায় ফাঁসির রশি! এমন ছবি ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালে। খোদ আসিফই প্রথম এ ছবি পোস্ট করেন। কিন্তু কেন গুণী এ শিল্পীর গলায় ফাঁসির রশি উঠলো তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

ফাঁসির রশিতে দেখা গেলেও আসিফ ভক্তদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এটি একটি মিউজিক ভিডিও’র দৃশ্য। সম্প্রতি গাজীপুরে এ মিউজিক ভিডিওটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) আসিফ এ মিউজিক ভিডিও’র দৃশ্যের ছবি পোস্ট করেন। এতে একটি ছবিতে অভিনেত্রী নিমা রহমান রয়েছেন, আরেকটিতে রয়েছেন আসিফ একাই। একা আসিফ যে ছবিতে পোজ দিয়েছেন তাতে দেখা যাচ্ছে ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

আসিফ আকবব এ ছবির ক্যাপশন হিসেবে মজা করে লিখেছেন, ‘ফাঁসির আগে ম্যাজিষ্ট্রেট সাহেবের অনুমতি সাপেক্ষে একটি সেলফি।’ পোস্টটি অবশ্য সিরিয়াসলি না নিতে ভক্তদের প্রতি অনুরোধ করেছেন ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত এ গায়ক।

আসিফের এ নতুন গানের নাম ‘আমার বিশ্বাস’। গানটি লিখেছেন ইথুন বাবু আর সুর করেছেন ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর। ভিডিওটি নির্মাণ করছেন ফেরারী ফরহাদ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আসিফের গলায় ফাঁসির রশি!

আপডেট সময়: ১০:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯